শ্রীলঙ্কায় আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সরকার দেশটিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতা জোরদার করেছে। আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়া প্রায় পাঁচ লাখ মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এক দশকের বেশি সময়ের মধ্যে ভয়াবহ এই বন্যায় শ্রীলঙ্কায় এ পর্যন্ত ১২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বহু মানুষ এখনো নিখোঁজ।

বৃষ্টি মাঝে বন্ধ থাকায় কোনো কোনো এলাকা থেকে বন্যার পানি সরতে শুরু করেছে। এতে দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছানোর সুযোগ পায় কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, গতকাল রোববারও অনেক গ্রাম পানিতে তলিয়ে ছিল। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে সবচেয়ে বেশি কবলিত হয়ে পড়া এলাকাগুলোতে চিকিৎসা দল পাঠানো হয়েছে।