শ্রীলঙ্কায় কারাবন্দীবাহী বাসে গুলিতে নিহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে কারাবন্দীদের বহন করা একটি বাসে হামলা হয়েছে। হামলাকারীদের নির্বিচার গুলিতে ওই বাসে থাকা পাঁচজন কারাবন্দী ও দুজন নিরাপত্তাকর্মী নিহত হন।
এএফপির খবরে জানানো হয়, গত কয়েক বছরে এটি অন্যতম সহিংস ঘটনা। পুলিশ এক বিবৃতিতে জানায়, লোকচক্ষুর আড়ালে থাকা দুটি অপরাধী চক্রের দ্বন্দ্বের জেরে এই হামলা হতে পারে।