মৃত্যুদণ্ড কার্যকর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া সে দেশের সেনাপ্রধান রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রচারমাধ্যমে গতকাল বুধবার বলা হয়েছে। এ খবরের সত্যতা অন্য কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রচারমাধ্যমে বলা হয়েছে, দুর্নীতি ও দলবাজি করার জন্য এ মাসেরই গোড়ার দিকে রি ইয়ংকে মৃত্যুদণ্ড দেওয়া ও তা কার্যকর করা হয়। তরুণ নেতা কিম জং উনের শাসনামলে এ পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বা নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, কয়েক দিন ধরেই রি ইয়ং-গিলকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তবে এর আগেও উত্তর কোরিয়ার অনেক উচ্চপদস্থ কর্মকর্তা দীর্ঘ সময় চোখের আড়ালে থাকার পর আবার প্রকাশ্যে আবির্ভূত হয়েছেন। এএফপি