সংলাপের পক্ষে আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদ আব্বাস
মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়টি এখনো তাঁদের বিবেচনায় আছে। জাতিসংঘে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে তাঁদের নিজেদের উদ্যোগ এবং একের পর এক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পরও আলোচনার সুযোগ রয়েছে। গতকাল বুধবার পশ্চিম তীরে দুই দিনের এক সম্মেলনের উদ্বোধনীতে আব্বাস এ কথা বলেন। এ সম্মেলনে নেতারা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নামে পরিচিত ফিলিস্তিনি সরকারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বানও জানান এ সময়। ইসরায়েলের উদ্দেশে তিনি বলেন, ‘এ স্বীকৃতির অর্থ এই নয় যে, আমরা আলোচনা করতে চাই না।’ এএফপি