সংলাপের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া এবার তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা স্থগিত করার বিষয়ে সরাসরি আলোচনার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্রকে। গত মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত আন মিয়ং হান এক সংবাদ সম্মেলনে বলেন, এই সংলাপ ভবিষ্যতে যোগাযোগের পরিসর বাড়াতে পারে। উত্তর কোরিয়া কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বাতিলের বিনিময়ে পরমাণু পরীক্ষা স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তখন ওই প্রস্তাবটি নাকচ করে দেয়। উত্তর কোরীয় উপরাষ্ট্রদূত মঙ্গলবার বলেন, প্রস্তাবটি প্রত্যাখ্যানের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় তাদের সামরিক সামর্থ্য অব্যাহতভাবে বৃদ্ধির বিষয়টি আবারও স্পষ্ট করল। তবে আলোচনার প্রস্তাবটি এখনো বহাল রয়েছে বলে তিনি জানান। এএফপি