সংলাপের মধ্যেই বিমান হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে বিমান হামলা চালিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইসলামপন্থী মিলিশিয়াদের অস্ত্রভান্ডার লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। জাতিসংঘের মধ্যস্থতায় মরক্কোয় শান্তি সংলাপের মধ্যেই এই হামলা চালানো হলো। খবর এএফপির।
সরকারের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘লিবিয়া ডন’-এর অস্ত্রভান্ডারে ওই হামলা চালানো হয়েছে।
লিবিয়া ডন হচ্ছে ইসলামপন্থী মিলিশিয়াদের জোট। তারাই এখন ত্রিপোলির নিয়ন্ত্রণে। তাদের একজন মুখপাত্র দাবি করেন, ওই বিমান হামলা উদ্বাস্তু শিবিরে আঘাত হেনেছে। এতে আট বেসামরিক লোক মারা গেছে।
বিবদমান পক্ষ দুটির মধ্যে জাতিসংঘের মধ্যস্ততায় মরক্কোয় সংলাপ চলছে। এতে অগ্রগতির আশা করেছেন জাতিসংঘের বিশেষ কূটনীতিক বার্নারদিনো লিয়ন।