সংসদ বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ নির্বাচন আয়োজনের জন্য গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দেশটির আইন অনুযায়ী সংসদ বিলুপ্তির তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে নির্বাচন নিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুং টেলিভিশনে ভাষণ দিয়ে ভোটারদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। অবশ্য নিয়ম অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থেকে তাঁর নির্বাচন আয়োজনের কথা ছিল। কিন্তু অভিবাসন ও জীবন যাপনের অতিরিক্ত ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগের আগেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিরোধী দলগুলোর ভঙ্গুর অবস্থার কারণে নির্বাচনে ক্ষমতাসীন পিপল’স অ্যাকশন পার্টি বিপুল সংখ্যাগরিষ্টতা পাবে বলে ধারণা করা হচ্ছে।
এএফপি