প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের সরকার নগরটির আগামী নেতা নির্বাচনের বহুল প্রতীক্ষিত রূপরেখা প্রকাশ করেছে গতকাল বুধবার। গণতন্ত্রকামীদের দাবি করা প্রত্যাশিত সংস্কার এতে নেই। রূপরেখা অনুযায়ী, হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনের ওপর চীনের নিয়ন্ত্রণ বহাল থাকছে। প্রার্থীরা উন্মুক্তভাবে মনোনীত হওয়ার পরিবর্তে চীনের পরামর্শমতোই আগে তাদের বাছাই করা হবে। এ নিয়ে নতুন করে গত বছরের মতো প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কাও দেখা দিয়েছে। আসন্ন গ্রীষ্মে সংস্কার প্রস্তাবটির ওপর স্থানীয় আইন পরিষদে ভোটাভুটি হওয়ার কথা। বিরোধী গণতান্ত্রিক আইনপ্রণেতারা এর বিরুদ্ধে ভোট দেবেন বলে সাবধান করে দিয়েছেন। রয়টার্স