সংস্কারকাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইন বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে একটি ছোট সামরিক বিমানবন্দর সংস্কারের কাজ স্থগিত করেছে। দেশটি জাতিসংঘে সমুদ্রসীমা নিয়ে যে আবেদন করেছে তার পক্ষে সমর্থন জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাবিগেইল ভাল্টে গতকাল শনিবার এ কথা জানান। গত বছর ফিলিপাইন চীনের দাবিকে নাকচ করার আহ্বান জানালে দেশটি ক্ষুব্ধ হয়। আঞ্চলিক পরাশক্তি চীন দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে। তাদের দাবি করা কিছু অংশের ওপর ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানেরও দাবি রয়েছে। সাগরটির এ অঞ্চলে গুরুত্বপূর্ণ নৌপথ থাকার পাশাপাশি সমুদ্রগর্ভে ব্যাপক তেল ও গ্যাসের মজুত আছে বলেও ধারণা করা হয়।
এএফপি