সক্রিয় ফিলিপাইনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন ফিলিপাইনের একটি জাহাজ মেরামত করা হচ্ছে। দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। জাহাজটিই সাগরের ওই অঞ্চলে ফিলিপাইনের একমাত্র ফাঁড়ি হিসেবে কাজ করে। দক্ষিণ চীন সাগরের ওই এলাকায় চীন সম্প্রতি অনেকগুলো জাহাজ মোতায়েন করেছে। এ ছাড়া কৃত্রিম দ্বীপ তৈরি করে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটেই জলসীমার অন্যতম দাবিদার ফিলিপাইন ওই এলাকায় আরও বেশি সতর্কতা অবলম্বনের উদ্যোগ নিয়েছে। দেশটি চীনের গতিবিধি পর্যবেক্ষণ করতেই ১৯৯৯ সালে জাহাজটি মোতায়েন করেছিল। এএফপি