সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া পুনরায় একটি প্লুটোনিয়াম চুল্লি চালু করার পর গতকাল মঙ্গলবার মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে শিগগিরই দেশটি পরমাণু বোমা বানানোর জন্য পর্যাপ্ত প্লুটোনিয়াম পাবে। তিনি আরও বলেছেন, পিয়ংইয়ং আন্তমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পদক্ষেপ নিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের ওপর হুমকির বার্ষিক মূল্যায়নে ক্ল্যাপার আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি এবং চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য অব্যাহত হুমকি। উত্তর কোরিয়া দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ করে বিতর্ক সৃষ্টির কয়েক দিন পরই মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার এ ঘোষণা এল।
এএফপি