প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিয়ে নিষেধাজ্ঞার বিরোধিতা করায় সন্ত্রাস দমনবিষয়ক আদালতে বিচার করা হচ্ছে লুজাইন (২৫) ও মাইশা (৩৩) নামের দুই নারীর। মাস খানেক আগে আটক করা হয় তাঁদের। গত বৃহস্পতিবার আদালত মামলাটি ওই বিশেষ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। মানবাধিকার কর্মীরা বলছেন, গাড়ি চালানোর চেয়ে বরং নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মন্তব্য করার কারণেই মূলত তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রক্ষণশীল সৌদি আরবে নারীদের গাড়ি চালানো কাগজে-কলমে অবৈধ না হলেও কেবল পুরুষদেরই লাইসেন্স দেওয়া হয়। গাড়ি চালালে নারীদের জরিমানা ও গ্রেপ্তার করে পুলিশ।
বিবিসি