প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যে চলমান সন্ত্রাসবাদ রুখতে এখনই ব্যবস্থা নিতে হবে। তা না হলে শিগগিরই তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে। সৌদি আরবের বাদশাহ এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। খবর এনডিটিভির।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, বাদশাহ আবদুল্লাহ জেদ্দায় বিদেশি রাষ্ট্রদূতদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। রাষ্ট্রদূতদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলছি যে, এখনকার অশুভ শক্তি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবশ্যই প্রজ্ঞা ও দ্রুততার সঙ্গে লড়াই করতে হবে। আর যদি অবহেলা করা হয়, তবে আমি নিশ্চিত, এক মাস পরেই এটা ইউরোপ এবং তার এক মাস পর আমেরিকায় পৌঁছে যাবে।’