সন্ত্রাসবিরোধী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক সহযোগিতা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির জন্য মিসরের রাজধানী কায়রোতে দুই দিনের বৈঠকে মিলিত হয়েছেন আরব ও আফ্রিকার ২৭টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। লোহিত সাগর-তীরবর্তী অবকাশ যাপন কেন্দ্র শারম আল-শেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে বিভিন্ন জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। উদ্বোধনী ভাষণে সংস্থাটির মহাসচিব ইব্রাহিম সানি আবানি বলেন, এই সংস্থাভুক্ত দেশগুলোর অবস্থা খুবই উদ্বেগজনক। অস্ত্র ও মাদকের চোরাচালান এবং বোকো হারামের মতো জঙ্গিগোষ্ঠীর উত্থান এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কোনো রাষ্ট্রের একার পক্ষে এর প্রতিরোধ করা সম্ভব নয়। প্রয়োজন সমন্বিত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ। আবানি বলেন, সম্মেলনে সামরিক সহযোগিতা বৃদ্ধি, সংঘাত নিরসন এবং অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে দেশগুলোর মধ্যে খসড়া চুক্তির ব্যাপারে আলোচনা হবে।
এএফপি