সন্দেহভাজন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোর করে অর্থ আদায় এবং ক্ষমতার অপব্যবহারের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রী জেরো ওয়াসিকের নাম প্রকাশ করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা (কেপিকে)। তিনি প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোয়োনোর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির একজন শীর্ষ নেতা এবং বর্তমান সরকারের মন্ত্রিসভার তৃতীয় জ্যেষ্ঠ সদস্য। ওয়াসিক প্রায় আট লাখ ৪০ হাজার ৯৭৯ মার্কিন ডলারের একটি দুর্নীতিতে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারকে শিগগিরই অনুরোধ জানাবে কেপিকে। ২০১১ সালে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পান ওয়াসিক। এর আগে তিনি পর্যটনমন্ত্রী ছিলেন। রয়টার্স