প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোপ ফ্রান্সিসের ছয় দিনের এশিয়া সফরের সমাপ্তি হলো। শ্রীলঙ্কা এবং ফিলিপাইন সফর শেষে গতকাল সোমবার তিনি ম্যানিলা ত্যাগ করেন। এ সময় বিপুল মানুষ তাঁকে বিদায় জানাতে সমবেত হয়। পোপকে শেষ মুহূর্তে আর একবার দেখার জন্য এদিন সকালে প্রায় ১০ লাখ মানুষ তাঁর গাড়িবহরের সঙ্গী হয়েছিল। ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিনগো আকুয়েনো বিমানবন্দরে তাঁকে বিদায় দেন। এর আগে গত রোববার ম্যানিলায় পোপের সমাবেশে রেকর্ড পরিমাণ ৬০ লাখ মানুষ সমবেত হয়।
এএফপি