প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ ছুটি কাটানোর জন্য গিয়ে মাত্র আট দিন পরই গতকাল সোমবার ফ্রান্স ছেড়ে গেলেন সৌদি আরবের বাদশাহ সালমান। নির্দিষ্ট সময়ের আগেই বহরে থাকা হাজার খানেক সঙ্গী নিয়ে বাদশাহ সালমান চলে গেছেন মরক্কো। সৌদি বাদশাহ ফ্রান্সের ভালোরিসের লা মিরানদোলে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গেলে তাঁর নিরাপত্তার জন্য সেখানে অন্যদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ অনেকেই বলেন, সৈকত বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্ত ফ্রান্সের সমতা নীতির পরিপন্থী। তবে বাদশাহ সৈকত ছেড়ে চলে যাওয়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, ছুটি কাটানোর কর্মসূচির অংশ হিসেবেই বাদশাহ অন্যত্র চলে গেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে তাঁর চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই।
বিবিসি