সফল মিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযান শেষে চীনের একটি চন্দ্রযান গতকাল শনিবার পৃথিবীতে ফিরে এসেছে। এটাই চাঁদে চীনের প্রথম সফল ফিরতি মিশন। মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে আট দিন আগে মনুষ্যবিহীন যানটি যাত্রা শুরু করে। তখন এক বিবৃতিতে চীন বলেছিল, এই মিশনের লক্ষ্য হচ্ছে, ‘চাঁদে যাওয়া, এর চারপাশে ভ্রমণ এবং পৃথিবীতে ফিরে আসা’। মূলত চীন বর্তমানে চ্যাং-৫ নামের যে চতুর্থ চন্দ্রমিশন নিয়ে কাজ করছে, তার কারিগরি দিকগুলো পরীক্ষা করাই এর উদ্দেশ্য। এএফপি