সব মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার দুর্গম পাহাড়ি বনাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের যাত্রী ও ক্রু, সবার লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ার রাজধানী জায়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে একই প্রদেশের ওকসিবিলে যাওয়ার পথে ট্রিগানা এয়ারলাইনসের এটিআর ৪২ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৪৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। ট্রিগানা এয়ারের ডিরেক্টর অব অপারেশনস ক্যাপ্টেন বেনি সুমারিয়ান্তো বলেন, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এএফপি