সবচেয়ে খর্বকায় মানুষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
চন্দ্র বাহাদুর ডাঙ্গি

বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষ হিসেবে স্বীকৃত নেপালের চন্দ্র বাহাদুর ডাঙ্গি মারা গেছেন। আমেরিকান সামোয়ার এক হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। চন্দ্র বাহাদুরের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। গত শুক্রবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র। নেপালের প্রত্যন্ত এক গ্রামে বাস করতেন চন্দ্র বাহাদুর। তাঁর উচ্চতা ছিল মাত্র ১ ফুট সাড়ে ৯ ইঞ্চি ( ৫৪ দশমিক ৬ সেমি)। এ পর্যন্ত ‘সবচেয়ে খর্বকায় মানুষ’ হিসেবে ২০১২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে চন্দ্র বাহাদুরের। এই স্বীকৃতির পর স্থানীয় লোকজনের কাছে ‘নায়ক’ হয়ে ওঠেন তিনি।
এএফপি