প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১১ বছর বয়সী জাপানি নাগরিক সাকারি মোমোই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গতকাল বুধবার তাঁকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ বিষয়ে একটি সনদপত্র দেওয়া হয়। এত দিন এই রেকর্ড ছিল নিউইয়র্কের আলেকজান্ডার ইমিচের। এ বছরের জুনে তাঁর মৃত্যু হয়। শিক্ষাবিদ সাকারির জন্ম ১৯০৩ সালের ৫ ফেব্রুয়ারি, জাপানের ফুকুসিমায়। অনুভূতি জানতে চাইলে তিনি আরও দুই বছর বাঁচার আগ্রহ প্রকাশ করেন। পাঁচ সন্তানের জনক সাকারি এখন টোকিওর একটি নার্সিং হোমে থাকেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ ১১৬ বছর বয়সী নারী মিসাও ওকাওয়াও জাপানের নাগরিক। এপি