সবচেয়ে স্থূলকায় নারী আমিরাতের হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অতিস্থূলকায় নারী ইমান আবদ এল আতি পরবর্তী দফা চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রায় ৫০০ কেজি ওজনের ইমান এত দিন ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত বৃহস্পতিবার আমিরাত যান। তাঁকে বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী মনে করা হয়।
ইউএইর হাসপাতালে ইমান এক বছর ফিজিওথেরাপি নেবেন। ভারতের মুম্বাইয়ের সাইফি হাসপাতালে থাকার শেষ দিকে সেখানকার চিকিৎসকদের সঙ্গে তাঁর স্বজনদের বিরোধ হয়েছিল। ইমানের বোন শাইমা সেলিম সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে অভিযোগ করেন, তাঁর বোন এখনো কথা বলতে বা নড়াচড়া করতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ যতটা দাবি করছে, তত ওজন তাঁর কমেনি। অন্যদিকে হাসপাতালের চিকিৎসকদের দাবি, তাঁদের চিকিৎসায় ইমানের শরীর থেকে কমপক্ষে ২৫০ কেজি ঝরেছে।
ইমান চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারিতে ভারতে যান। ওজন কমাতে তাঁকে চিকিৎসকেরা বিশেষ তরল খাবার দেন এবং অস্ত্রোপচার করেন।