সমাধানের উদ্যোগ নিতে জিনপিং ও কেরির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার ‘কূটনৈতিক সমাধান’ খুঁজতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এতে তিনি বিরোধের অন্যতম প্রধান পক্ষ চীনকেও যোগ দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে এ ইস্যুতে কৌশলগত ভুল-বোঝাবুঝি এড়াতে ও সংঘাত ঠেকাতে উভয় পক্ষকেই উদ্যোগ বাড়াতে হবে বলে মত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গতকাল সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত দ্বিপক্ষীয় বার্ষিক সংলাপের শুরুতে শি জিনপিং ও জন কেরি এসব কথা বলেন।
দক্ষিণ চীন সাগর ইস্যুতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাগ্বিতণ্ডার মধ্যে কৌশলগত ও অর্থনীতিবিষয়ক বার্ষিক এ দ্বিপক্ষীয় সংলাপ শুরু হলো।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা কমাতে চায় উভয় দেশ। তাই উভয় পক্ষকেই একে অপরকে বিশ্বাস করতে হবে। তিনি কৌশলগত ভুল-বোঝাবুঝি এড়ানো ও সংঘাত ঠেকাতে দুই দেশের প্রতিই উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
এদিকে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় চীন ক্রমবর্ধমানভাবে দখলদারত্ব বাড়াচ্ছে বলে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, একতরফা পদক্ষেপের মাধ্যমে কোনো দেশের একক দাবির যুক্তরাষ্ট্র বিরোধিতা করে। পাশাপাশি এ বিতর্কের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় ওয়াশিংটন।