সমালোচিত চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ কূটনীতিকেরা গতকাল মঙ্গলবার বলেছেন, দক্ষিণ চীন সাগরে চীনের বিতর্কিত কৃত্রিম দ্বীপ নির্মাণের ঘটনা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে ফিলিপাইন দেশটিকে ‘একতরফা ও আগ্রাসী কার্যকলাপের’ দায়ে অভিযুক্ত করে। গতকাল কুয়ালালামপুরে শুরু হওয়া ১০ সদস্যের আসিয়ান জোটের বার্ষিক নিরাপত্তা সম্মেলনে এ বিরোধের বিষয়টিই ছিল প্রধান আলোচ্য। তবে চীন বলেছে, তারা সম্মেলনের বৈঠকে এ বিষয়ে আলোচনা করবে না। এ কারণে ফিলিপাইন তীব্র প্রতিক্রিয়া জানায়। ভিয়েতনামের সঙ্গে এ দেশটি চীনের সঙ্গে সবচেয়ে সরাসরি সীমানা বিরোধে লিপ্ত হয়ে পড়েছে।
এএফপি