সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গতকাল বৃহস্পতিবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘ছিন্ন’ করার ঘোষণা দিচ্ছেন। চীনের রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠানে দুতার্তে ওই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে দুতার্তে ক্ষমতায় আসার পর একের পর এক মার্কিনবিরোধী বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিচ্ছেন। দুতার্তে গত মঙ্গলবার চার দিনের সফরে চীনে যান। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এ সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন।