সম্ভাবনা নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সরকার তিব্বতিদের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার তিব্বতে প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘দালাই লামার বিষয়ে আমাদের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট।’ দীর্ঘদিন ধরে ভারতে আশ্রয় নিয়ে থাকা দালাই লামা কয়েক দিন আগে বলেছিলেন, তীর্থযাত্রার জন্য তিনি তিব্বত যাওয়ার বিষয়ে চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। মুখপাত্র বলেন, দালাই লামার যা করা উচিত তা হলো, তিব্বতে তথাকথিত প্রত্যাবর্তন করা এবং চীনকে বিভক্ত করার বিষয়ে তাঁর অবস্থান ও কর্মকাণ্ড পরিত্যাগ করা। এএফপি