প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার তার উত্তরাঞ্চলের গোলযোগপূর্ণ চীন সীমান্তবর্তী অঞ্চলে রাষ্ট্রীয় জরুরি অবস্থার সময়সীমা বাড়িয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার-এর খবরে বলা হয়, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হওয়া জরুরি অবস্থা গত সোমবার শেষ হওয়ার কথা ছিল। প্রেসিডেন্টের কার্যালয়ের এক আদেশে ওই জরুরি অবস্থা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মিয়ানমারের শান রাজ্যের কোকাং অঞ্চলে গত ফেব্রুয়ারিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে চীনা উপজাতি বিদ্রোহীদের তীব্র লড়াই শুরু হয়। এএফপি