সরকার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার পার্লামেন্ট ধর্মনিরপেক্ষ নিদা তিউনিস দলের নেতৃত্বে গঠিত ঐক্যের সরকারকে অনুমোদন দিয়েছে। বিরোধী দল মধ্যপন্থী ইসলামি দল এন্নাহাদাকেও এ সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হাবিব ইশিদের নেতৃত্বাধীন এ নতুন সরকার অনুমোদন পেল। ২১৭ আসনের পার্লামেন্টে ১৬৬-৩০ ভোটে নতুন সরকার অনুমোদন পায়। নবনিযুক্ত প্রধানমন্ত্রী নিদা তিউনিস দলের নেতা ইশিদ অর্থনীতি এবং নিরাপত্তা সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইশিদ অন্য একটি দলকে নিয়ে সরকার গঠন করতে চেয়েও পরে মত বদলান। আরব বসন্ত বিপ্লবের ‘সূতিকাগার’ তিউনিসিয়ায় গত বছর অবাধ রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এএফপি