সরকার ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রধানমন্ত্রী খালেদ বাহাহ্র নেতৃত্বাধীন সরকার গতকাল বুধবার বন্দরনগর এডেনে ফিরেছে। এ সরকারের নেতারা আরব উপসাগরীয় দেশগুলোতে বেশ কয়েক মাস ধরে নির্বাসিত ছিলেন। এখন তাঁরা নিজ দেশের মাটিতে একটি প্রশাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে সরকারের মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট রাজেহ্ বাদি জানিয়েছেন। শিয়া হুতি বিদ্রোহীরা এডেন দখল করে নিলে সরকার সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তবে সৌদি সেনাবাহিনী সমর্থিত স্থানীয় যোদ্ধারা গত জুলাইয়ে হুতিদের ওই শহর থেকে বের করে দেয়। পুনর্দখলের কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রী বাহাহ্ ও তাঁর মন্ত্রিসভার সাত সদস্য স্থায়ীভাবে এডেনে ফিরলেন। রয়টার্স