সরকারের সঙ্গেই আছে মাওবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের জোট সরকারের অন্যতম সঙ্গী ইউনাইটেড কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউসিপিএন-মাওবাদী) চেয়ারম্যান পুষ্প কমল দহল বলেছেন, প্রধানমন্ত্রী কে পি অলির সরকারের সঙ্গেই আছে তাঁর দল। সরকারের নতুন নীতি প্রণয়ন এবং আসন্ন বাজেটের আগে তাঁরা সরকার ছেড়ে বের হয়ে যাবেন না। এর আগে গত বুধবার নেপালের বিরোধী দল মাওবাদীদের নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিল। নতুন সরকার গঠনের প্রস্তাব নিয়ে গতকাল বৃহস্পতিবার নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা পুষ্প কমলের কাছে যান। কিন্তু পুষ্প কমল জানিয়ে দেন, ‘বর্তমান বাস্তবতায়’ তাঁর দলের পক্ষে নতুন সরকার গঠন সম্ভব নয়। গতকাল রাজধানী কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রতি তাঁর দলের সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন মাওবাদী এই নেতা।