প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতা থেকে সম্ভাব্য সরে দাঁড়ানোর আনুষ্ঠানিকতার বিষয়ে গতকাল মঙ্গলবার পার্লামেন্টের সহযোগিতা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে টানা গণবিক্ষোভের প্রেক্ষাপটে এ উদ্যোগ নিলেন পার্ক গিউন হাই। তবে পার্লামেন্টের সহযোগিতা চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। দলটি বলেছে, অভিশংসনের সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রেসিডেন্টের উচিত সসম্মানে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।