প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সরকার দেশটিতে প্রথমবারের মতো জাতীয় সর্বনিম্ন মজুরি অনুমোদন করেছে। রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দৈনিক আট কর্মঘণ্টায় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৮০ ডলার (মিয়ানমারের মুদ্রায় ৩ হাজার ৬০০ কিয়াট)। এই সর্বনিম্ন মজুরি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। সব ধরনের শিল্পকারখানার শ্রমিকদের ক্ষেত্রে সর্বনিম্ন এই মজুরি কার্যকর হবে। তবে ১৫ জনেরও কম শ্রমিক থাকা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই মজুরি কার্যকর হবে না।
এএফপি