প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারে বিবিসির এক সাংবাদিককে ২৪ ঘণ্টার বেশি আটক করে রাখা হয়। তাঁর নাম মার্ক লোবেল। তিনি বিবিসির দুবাইভিত্তিক বাণিজ্যবিষয়ক প্রতিনিধি। গতকাল সোমবার বিবিসির এক খবরে এ কথা বলা হয়। কাতারে ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের জন্য মাঠ নির্মাণকারী বিদেশি শ্রমিকদের অবস্থা দেখার জন্য দেশটির সরকারই মার্ককে আমন্ত্রণ জানায়। তিনি জানান, চলতি মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় গেলে, তাঁকে ও তাঁর সহকর্মীদের আটক করা হয়।
এএফপি