সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান আল-জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ মনসুরকে (৫২) মিসরের অনুরোধে জার্মানির বিমানবন্দর থেকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিসরীয় এবং ব্রিটিশ নাগরিক। ‘বেশ কয়েকটি অপরাধের’ অভিযোগে কায়রো তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কাতারের রাজধানী দোহায় যাওয়ার উদ্দেশ্যে বার্লিনের বিমানবন্দরে গিয়েছিলেন মনসুর। আল-জাজিরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছে। পুলিশ জানায়, মনসুরকে মিসরের কাছে হস্তান্তর করার ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।
এএফপি