প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত রোববার স্থানীয় সময় সকালে সেনাবাহিনীর গোয়েন্দা দল হোসাম বাহগাত নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করে। অনুসন্ধানী সাংবাদিক বাহগাত অনলাইন সংবাদপত্র মাদা মাসর-এর প্রদায়ক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার গ্রেপ্তারের আগে গত বৃহস্পতিবার বাহগাতের বাড়িতে সমন পাঠানো হয়।
আল-জাজিরা