সাংবাদিকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কর্মকর্তার ওপর হামলার দায়ে মিয়ানমারে নায় মিও লিন নামে বিবিসির এক সাংবাদিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল সোমবার এ রায় দেন আদালত। মামলায় বাদীপক্ষের আইনজীবী থেইন থান ওও সাংবাদিকদের বলেন, সরকারের পাস করা এক শিক্ষা বিলের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চ মাস থেকে আন্দোলন শুরু করে দেশটির ছাত্ররা। ওই বছরের নভেম্বরে ইয়াঙ্গুনে ছাত্র বিক্ষোভ দমনে মাঠে নামানো হয় দাঙ্গা পুলিশ। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সাংবাদিক মিও লিনকে ধস্তাধস্তি করতে দেখা যায় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির রেকর্ড করা ভিডিওতে। রয়টার্স