প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের জান্তা সরকারের অন্যতম কড়া সমালোচক সাংবাদিক প্রভিত রোজানাফ্রুক চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কারাগার থেকে ছাড়া পাওয়ার এক দিন পরই গত বুধবার ইস্তফা দিয়ে টুইটারে প্রভিত বলেন, নেশন পত্রিকার ওপর আরও বেশি চাপ ঠেকাতে এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেন তিনি। তথ্য আইন ভঙ্গের অভিযোগে গত রোববার এই প্রতিবাদী সাংবাদিককে আটক করা হয়। পরে তাকে ‘মানসিকতা পরিবর্তনের জন্য’ সেশনে অংশ নিতে বাধ্য করা হয়। থাইল্যান্ডে ২০১৪ সালের মে মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে বিপুলসংখ্যক রাজনীতিক, সাংবাদিকসহ অনেক নাগরিককে ‘মানসিকতা পরিবর্তনের’ ওই সেশনে যোগ দিতে বাধ্য করা হয়। তবে প্রভিত বলেছেন, গণতন্ত্র বিষয়ে তাঁর আদর্শ অপরিবর্তিত থাকবে।
বিবিসি