প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের প্রাক্কালে শনিবার জ্যেষ্ঠ মার্কিন ও চীনা কর্মকর্তারা সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা শেষ করেছেন। এ মাসেই আরও পরের দিকে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এ সপ্তাহে সাইবার বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ও আইনগত কমিশন সম্পাদকের সঙ্গে ‘অকপট ও খোলামেলা’ আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে বলেছিলেন, তিনি সাইবার নিরাপত্তা নিয়ে চীনের কার্যকলাপের বিষয়ে সে দেশের প্রেসিডেন্টের সফরের সময় উদ্বেগ প্রকাশ করবেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধ চলে আসছে।
রয়টার্স