সাদ্দামবিরোধী রাজনীতিবিদ চালাবির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সাদ্দামবিরোধী রাজনীতিবিদ আহমেদ চালাবি মারা গেছেন। ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পক্ষে তদবির করা এই রাজনীতিবিদ ৭১ বছর বয়সে গতকাল মঙ্গলবার রাজধানী বাগদাদে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। খবর এএফপির।
ইরাকে মার্কিন হামলার সময় সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরোধী রাজনৈতিক দল ইরাকি ন্যাশনাল কংগ্রেসের প্রধান ছিলেন চালাবি। তবে তিনি তখন দেশের বাইরে থাকতেন। ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে বলে প্রচারণা চালিয়ে যুক্তরাষ্ট্রকে হামলার জন্য তাগাদা দিয়েছিলেন চালাবি। পরে ওই তথ্য মিথ্যা প্রমাণিত হয়।
মৃত্যুর আগে চালাবি ইরাকের পার্লামেন্টের অর্থসংক্রান্ত কমিটির প্রধান ছিলেন।