সাধ না মিটিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেয়ে মামলা ঠুকে দিয়েছেন এক জাপানি পুরুষ। তিনি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকা উমেনস ইউনিভার্সিটিতে পথ্যবিদ্যা বিষয়ে পড়ার জন্য আবেদন করেছিলেন। ওই অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও বিষয়টি পড়ানো হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই লোকের আবেদন খারিজ করে দেয়। এরপর লোকটি লিঙ্গবৈষম্যের অভিযোগ এনে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়ে সবার অধিকার আছে। আর আমার আবেদন খারিজের অর্থ হলো একজনের পথ্যবিদ হওয়ার পথ সংকীর্ণ হয়ে গেল।’ জাপানের সংবিধান অনুসারে, কাউকে তার লিঙ্গের কারণে বঞ্চিত করা যাবে না। বিবিসি