সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে অবৈধ প্রবাসী শ্রমিকদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। চলতি এই সাধারণ ক্ষমার মেয়াদকাল ছিল গতকাল ৩১ জুলাই, শুক্রবার পর্যন্ত। ওমানের শ্রমবাজার নিয়ন্ত্রণে সহায়তার জন্য ওই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘মেয়াদ বাড়ানোর এ সিদ্ধান্ত কোনো আইনগত সমস্যার মোকাবিলা না করেই কাগজপত্র না থাকা এবং আটকে পড়া প্রবাসী শ্রমিকদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করবে।’ এর আগে ২০০৯ সালের শেষের দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। ২০১১ সালের শুরু পর্যন্ত ওই ক্ষমার মেয়াদ ছিল। ওই সাধারণ ক্ষমা কোনো আইনগত সমস্যার মোকাবিলা না করেই ৬০ হাজার অবৈধ শ্রমিককে দেশে ফিরে যেতে সহায়তা করে।

টাইমস অব ওমান