সানগিনে তীব্র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী সানগিন অবরুদ্ধ করে রাখা তালেবান যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর প্রচণ্ড লড়াই চলছে। আফগান বাহিনীকে সহায়তায় শহরটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দুই পক্ষের লড়াইয়ে একজন কমান্ডারসহ অর্ধশত তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবির বরাত দিয়ে বিবিসি বলেছে, সানগিনে গত বুধবার দিবাগত রাতে সেনাদের সঙ্গে লড়াইয়ে স্থানীয় ওই তালেবান কমান্ডার ও সংগঠনটির আরও ৫০ জন সদস্য নিহত হয়েছেন।
এএফপি