সাবেক ধর্মমন্ত্রীর ১৩ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সাবেক এক ধর্মমন্ত্রীকে রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে পরিবারের নামে প্যাগোডা (বৌদ্ধমন্দির) নির্মাণ ও রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এসব অপরাধে তাঁকে গতকাল শুক্রবার ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর এবিসির।
রাজধানী নেপিডোর কাছে প্যাগোডাটি নির্মাণ করতে ১০ হাজার মার্কিন ডলারের সমান অর্থ ব্যয় করেন সান সিন্ত নামের ওই মন্ত্রী। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করার অভিযোগে তাঁকে গত জুন মাসে বরখাস্ত করা হয়। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে বিচার শুরু হলেও পরে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়। কারণ হিসেবে বলা হয়, তাঁর কর্মকাণ্ড রাষ্ট্রের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। ২০১১ সালে মিয়ানমার গণতন্ত্রের পথে অগ্রসর হতে শুরু করার পর সিন্তই এত কঠোর সাজা পাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা।