সাবেক ভাইস প্রেসিডেন্টের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রেজা রাহিমি
মোহাম্মদ রেজা রাহিমি

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রাহিমিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অর্থ আত্মসাতের দায়ে তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দেশটির বিচার বিভাগের সদস্য গোলাম হোসেইন মোহসেনি এজাজের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এই দণ্ডাদেশ চূড়ান্ত নয়। রাহিমির বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে বলে ইরানের গণমাধ্যমে এর আগে খবর বেরিয়েছিল।
এএফপি