সাবেক সেই যুবরাজ নায়েফ গৃহবন্দী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের নির্বাসিত সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে লোহিত সাগরের পাড়ে জেদ্দা শহরের নিজ বাসভবনে বন্দী করে রাখা হয়েছে। তবে রাজপরিবারের ঘনিষ্ঠ দুটি সূত্রের এই দাবি নাকচ করে দিয়েছেন সৌদি আরবের কর্মকর্তারা।

গত সপ্তাহে দেশটির যুবরাজ হিসেবে নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেন বাদশাহ। ২০১৫ সালে বাদশাহ আবদুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মুহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়।

মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দী করে রাখার খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। ওই খবর আদৌ সত্যি নয় বলে দাবি করেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, কেবল গত সপ্তাহেই ক্ষমতার পালাবদল ঘটল। মোহাম্মদ বিন সালমান কোনো ঝুঁকি নিতে চান না। বিন নায়েফকে গৃহবন্দী করা হয়নি। সে রকম কিছু ঘটেনি।

গত ১৫ বছর ধরে দেশটির সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিন নায়েফ। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ গোয়েন্দা যোগাযোগ রক্ষা করে চলেছেন। এর মধ্য দিয়ে তিনি সৌদি জোটের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন।