সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের সুলু প্রদেশে বিধ্বস্ত হয়েছে সামরিক বাহিনীর উড়োজাহাজ। ফিলিপাইন, ৪ জুলাই।
ছবি: রয়টার্স

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে  ৫০ জনকে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৭ জন। আজ রোববার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য। তাঁদের মধ্যে ২৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা। গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা।

আরও পড়ুন

এর আগে সকালে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা জানিয়েছিলেন, ৮৫ জন আরোহী নিয়ে আজ সকালে সুলু প্রদেশের জোলো দ্বীপে সামরিক বাহিনীর সি-১৩০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

সামরিক উড়োজাহাজটি স্থানীয় কাগায়ান দে ওরো থেকে দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে যাচ্ছিল। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা ৯২।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।
তবে এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ বিষয়ে ফিলিপাইনের বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। তবে আমরা এখন উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’