প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের মন্ত্রিসভা আগামী অর্থবছরের জন্য ৪ হাজার ২১০ কোটি ডলারের সামরিক ব্যয় অনুমোদন করেছে। এ নিয়ে দেশটি টানা চতুর্থ বছরের মতো সামরিক ব্যয় বাড়াল। বিরোধপূর্ণ সমুদ্র অঞ্চলে শক্তিশালী প্রতিবেশী চীনের তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে জাপান এ উদ্যোগ নিল। বাজেটের আওতায় যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনাও অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ বলে এতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
বিবিসি