সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ইয়োশিথা রাজাপক্ষেকে দেশটির নৌবাহিনী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নৌবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কর্মরত ইয়োশিথা রাজাপক্ষে বর্তমানে এক দুর্নীতির মামলায় গ্রেপ্তার আছেন। শ্রীলঙ্কার আর্থিক অপরাধ তদন্তবিষয়ক বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই ইয়োশিথাকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সম্প্রতি অর্থ পাচারের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ইয়োশিথাসহ পাঁচজনকে এক মাস আগে গ্রেপ্তার করা হয়।
দ্য হিন্দু