সালমানের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান বিন আবদুল আজিজ আল-সউদ
সালমান বিন আবদুল আজিজ আল-সউদ

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ বলেছেন, তেলের বর্তমান কম দাম তাঁর দেশের উন্নয়ন পরিকল্পনায় কোনো বাধা সৃষ্টি করবে না। জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে এ কথা বলেন বাদশাহ সালমান। টিভিতে গত মঙ্গলবার প্রচারিত ভাষণে তিনি দেশটির শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ৭৯ বছর বয়সী বাদশাহ সালমান ভাষণে নারী-পুরুষ উভয়কেই সম্বোধন করেন। কখনো তাঁর সম্বোধন ছিল ‘ভাই ও বোনেরা’, কখনো বলেন ‘ছেলেমেয়েরা’। সৌদি বাদশাহ নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি কঠোর হাতে মোকাবিলারও ঘোষণা দেন। গত জানুয়ারি মাসে বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সালমান দায়িত্ব নেন। আল-জাজিরা