প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি বাদশাহ সালমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের কর্তৃত্ববাদী মনোভাব ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং গোষ্ঠীগত সংঘাত উসকে দিচ্ছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের উচিত, দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সৌদি আরবের রিয়াদে গতকাল মঙ্গলবার উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) নেতাদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বাদশাহ সালমান অভিযোগ করেন, ইরানের মদদে ইয়েমেনের বিদ্রোহীরা সৌদি সীমান্তের একটি শহরে মর্টারের গোলা নিক্ষেপ করেছে। বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও উপস্থিত ছিলেন।
এএফপি